ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলখানায় মৃত্যুবরণ করেন সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের আউয়াল।

বিশেষপ্রতিনিধি: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কারাবন্দি অবস্থায় সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের রড সিমেন্ট ব্যাবসায়ী আব্দুল আউয়াল মিয়া মারা গেছেন। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আব্দুল আউয়াল নামে ৬২ বছর বয়সী ওই ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন বলে জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ।

“তার হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত সাড়ে একটার দিকে তিনি হাপানিজনিত সমস্যায় ভুগছে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোররাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর সংবাদ পাই।”

আউয়াল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার বাসিন্দা। ওই এলাকায় তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। স্থানীয় হাউজিং প্লট মালিক সমিতিরও পরিচালক তিনি।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইটি হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলা ছিল। দু’টি মামলাতেই তিনি এজাহারনামীয় আসামি।তার ছেলে মো. কামরুজ্জামান জানান, গত ১২ ডিসেম্বর একটি মামলায় এবং ১৫ ডিসেম্বর আরেকটি মামলায় হাইকোর্ট থেকে তার জামিন আদেশ হয়। গত রোববার তিনি বাবার সাথে দেখা করে জামিনের বিষয়টিও তাকে জানান।

আউয়ালের হৃদরোগ ছিল জানিয়ে তার ছেলে বলেন, “আমার বৃদ্ধ বাবা হার্টের রোগী। তিনি এর আগে চারবার হার্ট-অ্যাটাক করেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। স্থানীয় কয়েকজনের সাথে শত্রুতাবশত ওই মামলাগুলোতে তাকে আসামি করা হয়।”

তিনি বলেন, “রোববার বিকেলে জেলগেটে বাবাকে দেখতে যাই, তখন তাকে জামিনের খবরও জানাইছিলাম। হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল, তবে আদেশের কাগজপত্র আসতে এক সপ্তাহ সময় লাগে। কাগজ না আসা পর্যন্ত তার মুক্তি হতো না। একজন নির্দোষ মানুষকে বন্দি করে এমনভাবে মারা হলো।”

ট্যাগ :

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

জেলখানায় মৃত্যুবরণ করেন সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের আউয়াল।

আপডেট সময় : ১১:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪