“র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী’র অভিযানে নরসিংদীর পলাশ থানা এলাকা হতে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি ধর্ষক মোঃ আবু কালাম (৫০) গ্রেফতার।”
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৩.২০ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল ব্রীজ এলাকা হতে একটি চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো ১। মোঃ কালাম (৫০), পিতা-ফজর আলী, মাতা-হাওয়া, সাং-চাকশাল, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
উল্লেখ্য, গত ০১/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বাদী’র (১১) বছরের নাবালিকা মেয়ে তাদের বাড়ীর পাশে ফসলী মাঠে খেলতে যায়। একই দিন বিকাল অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় আসামি মোঃ আবু কালাম (৫০), পিতা-মৃত ফজর আলী, মাতা-হাওয়া, সাং-চাকশাল, থানা-মাধবদী, জেলা-নরসিংদী বাদীর মেয়ে ভিকটিমকে পুকুর হইতে মাছ ধরার কথা বলিয়া পলাশ থানাধীন জিনারদী ইউপির বরাব সাকিনস্থ জনৈক ইসমাইলের পুকুরের পাড়ের কাঠ বাগানের ভিতর নিয়া বাদীর মেয়ে ভিকটিমের পড়নে থাকা পায়জামা খুলিয়া মাটিতে শুয়াইয়া জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার চেচামেচি করিলে পাশে থাকা ভিকটিমের মামা শুনতে পাইয়া জনৈক ইসমাইলের পুকুরের পাড়ের কাঠ বাগানে পৌঁছালে উপরোক্ত আসামি মোঃ আবু কালাম (৫০) সু-কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়। ভিকটিমের মামা ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করিয়া বাদীকে সংবাদ প্রদান করিলে বাদী ও তার পরিবার সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ভিকটিমকে নরসিংদী সদর হাসাপাতালে নিয়া গেলে ডাক্তার ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিম সামান্য সুস্থ্য হলে ভিকটিমের কাছ থেকে বিস্তারিত জানতে পেরে থানায় যেয়ে এজাহার দায়ের করেন। ঘটনার পর থেকেই উক্ত চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষনের সাথে জড়িত অপরাধী মোঃ আবু কালাম (৫০) কে দ্রুত গ্রেফতারে লক্ষ্যে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি েেমাঃ আবু কালাম (৫০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








