চলতি বছর এখন পর্যন্ত ডলারের সাপেক্ষে ৭ দশমিক ৬৩ শতাংশ দরপতন হয়েছে রুপির। কিছুদিন আগে ৮০-এর ঘর পার করা ডলারের দাম এখন ৭৯ দশমিক ৫২ রুপি। সেই পতন আটকাতে নিয়মিত মাঠে নামতে হয়েছে রিজার্ভ ব্যাংককে, যার জেরে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার গত বছরের সেপ্টেম্বরের ৬৪ হাজার ২০০ কোটি ডলারের রেকর্ড অঙ্ক থেকে এ বছর ১৯ আগস্ট শেষ হওয়া সপ্তাহে নেমেছে ৫৬ হাজার ৪০৫ দশমিক ৩ কোটি ডলারে।
ডেলয়েট ইন্ডিয়ার অন্যতম অংশীদার পি এন সুদর্শন বলছেন, রুপির আরও দরপতন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তথ্যপ্রযুক্তি ও রপ্তানি শিল্প আবার এ ধরনের ধসেরই অপেক্ষায় থাকে। পিডব্লিউসির ভারতীয় অংশীদার রণেন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফেডের বার্তায় ডলারের সাপেক্ষে সব দেশের মুদ্রার দরপতন হচ্ছে।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট মাসে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ৫ শতাংশ। এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে অর্থাৎ ব্রেক্সিট ভোটের পর পাউন্ডের এতটা দরপতন হয়েছিল।
এ ছাড়া ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনেরও রেকর্ড দরপতন হয়েছে গতকাল। বিবিসির প্রতিবেদনের তথ্যানুসারে, গতকাল শুক্রবার ১৯৯৮ সালের পর অর্থাৎ ২৪ বছরের মধ্যে জাপানি মুদ্রা ইয়েনের সর্বোচ্চ দরপতন হয়েছে। গতকাল এই প্রতিবেদন লেখার সময় ১ ডলারের বিপরীতে ১৪০ দশমিক ১৪ ইয়েনে মিলেছে।
বিষয়টি হলো, বিশ্বের বাজারব্যবস্থা যখন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, অনিশ্চয়তায় ভোগে, বিনিয়োগকারীরা তখন নিরাপদ আশ্রয় খোঁজেন। মন্দার আশঙ্কা আর অস্থিরতা—এই বাস্তবতায় বিনিয়োগকারীরা মার্কিন ডলারেই নিরাপত্তা খুঁজছেন।
0h8dvd
Pretty nice post. I just stumbled upon your blog and wanted to say that I have
truly enjoyed surfing aeound your blog posts. After all I’ll be subscribing to ylur rss feed aand I hope you write again soon! https://Glassiuk.wordpress.com/
Excellent web site. A lot of useful information here.
I am sending it tto a few buddies ans additionally sharing
in delicious. And obviously, thasnk you too your effort! https://Myjob.my/employer/tonebet-casino
Peculiar article, ttotally what I needed. https://846Lr.Mssg.me