শাওন হত্যা মামলায় গ্রেফতার ডিবির এসআই কনক কারাগারে
শাওন হত্যা মামলায় গ্রেফতার ডিবির এসআই কনক কারাগারে
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বর্তমান কর্মস্থল ঢাকায় এপিবিএনের থেকে এসআই মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে। রিমান্ড শুনানির তারিখ আগামী সোমবার ধার্য করা হয়েছে।
২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির একটি র্যালির সময় যুবদল কর্মী শাওন আহম্মেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শাওনের বড় ভাই মিলন আহম্মেদের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, তৎকালীন ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান চাইনিজ রাইফেল দিয়ে শাওনকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি শাওনের বুকে বিদ্ধ হয়ে পিছন দিয়ে বেরিয়ে যায়। তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রথমদিকে শাওনের ভাই মিলন বাদী হয়ে পাঁচ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২১ অক্টোবর এই মামলায় সুনির্দিষ্টভাবে ৫২ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল এবং ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান। মামলায় আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ কোর্ট।। নারায়ণগঞ্জ।। 










**prodentim reviews**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**neurosharp**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.
**boostaro official**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.
**neurosharp official**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.
**back biome official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.