ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা।

  • আপডেট সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৭৪ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানায় পুলিশ।নারাণয়গঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮-এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো: মুরসালিন আলমের (২২) বাবা মো: শাহ আলম আদালতে মামলা করার জন্য আবেদন করেন।আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।মামলার সূত্রে জানা যায়, ‘শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (৬০), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), জাহাঙ্গীর কবির নানক (৬০), মাহবুবুর রহমান হানিফ (৬০), শামীম ওসমান (৫৫), নজরুল ইসলাম বাবু (৫২), সেলিম ওসমান (৬০), শাহ নিজাম (৫২), আজমেরী ওসমান ((৫০), অয়ন ওসমান (৪০), সাবেক গোয়েন্দা প্রধান হারুনসহ (৫০) ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো দেড়শতাধিক থেকে দু’ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।’ মামলার সূত্রে আরো জানা যায়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিলেন মুরসালিন আলম। এ সময় গুলি মুরসালিনের কোমরে এবং দু’ পায়ে বিদ্ধ হয় এবং জখম হন তিনি। একটি গুলি মাংসপেশির একপাশে লেগে অন্যপাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়। এ সময় আরো ১০ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।

ট্যাগ :

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা।

আপডেট সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪