সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে একাধিক মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা উদ্ধার।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম–এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে একাধিক মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইংরেজি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অফিসার ও ফোর্স সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪টি মামলার আসামি সন্ত্রাসী আকাশ এবং ৮টি মামলার আসামি সন্ত্রাসী নাছিরকে গ্রেপ্তার করা হয়। তারা হত্যা, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও চুরি ও মাদক সংক্রান্ত মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মাসুদুল ইসলাম ওরফে মান্ড (৪০), পিতা: মৃত আলাউদ্দিন, সাং: জালকুড়ি (পশ্চিমপাড়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। তার হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
২. আকাশ (৩৩), পিতা: মৃত জুলহাস, সাং: নিমাইকাশারী, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৩. মো. নাছির (৪৪), পিতা: মো. জাফর আলী, সাং: বাগমারা নিমাইকাশারী, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৪. মো. ফয়সাল আহম্মেদ (২২), পিতা: মঙ্গল মিয়া, মাতা: রানুয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: কাশিমপুর, থানা: ভাঙ্গরা বাজার, জেলা: কুমিল্লা; বর্তমান ঠিকানা: নিতাইপুর সানারপাড়, চিশতিয়া হেয়ার কাটিং সেলুন, থানা: সিদ্ধিরগঞ্জ।
৫. মো. সুজন আলী (২৪), পিতা: সোলেমান, মাতা: মুন্নি বেগম, সাং: আদমজী বিহারী কলোনী, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক জানান , গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








