ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক এমপি এ কে এম শামীম ওসমান সহ ১৪৫ জনের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের।

বিশেষ প্রতিনিধি:বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া আহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। আসামিদের তালিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু , সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন, ২ নং ওয়ার্ড এর রহিম মেম্বার, সুমন কাজী সহ অনেকেই রয়েছে। সেই সাথে আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনূর আলম সিদ্ধিরগঞ্জ ক্রাইম নিউজ কে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরিফ মিয়া (৩২)। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে মামলাটির আবেদন করেন তিনি। আদালতের নির্দেশনায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন বাদী আরিফ মিয়া। হাটু ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

ট্যাগ :

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক এমপি এ কে এম শামীম ওসমান সহ ১৪৫ জনের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের।

আপডেট সময় : ১১:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪