মাদক ব্যবসায়ী পলাশ এর নেতৃত্বে মাদক নির্মূল অভিযান সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডে।
সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী পলাশ এর নেতৃত্বে মাদক নির্মূল অভিযান। এলাকাবাসী জানায় মাদক নির্মূল অভিযান ভাল উদ্যোগ, তবে এই উদ্যোগ হবে সমাজে যাদের মধ্যে মাদক ব্যবসায় সম্পৃক্ততা নেই। পলাশ এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে ২৪ ইং নভেম্বরের ২০২১ সালে আড়াইহাজার উপজেলায় বিষনন্ধী ফেরিঘাটে এলাকায় RAB- ১১ একটি দল পলাশ এর ট্রাক এ ৭১ কেজি গাঁজাসহ আটক করে যার ট্রাক নং ১৩- ৩২৮১।কিছু দিন আগে সিদ্ধিরগঞ্জ থানায় পলাশের বউ ইয়াবাসহ আটক হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় পলাশ এর বউ এর নামে ইয়াবা ব্যবসায়ী হিসেবে মামলা দায়ের হয়েছে। যার পুরো পরিবার মাদক ব্যবসায়ী তার মাদক নির্মূল অভিযান জনগণের সঙ্গে প্রতারণা ও তামাশার খোরাক ছাড়া আর কিছু নয়। অন্যদিকে সাইফুল এর নেতৃত্বে মিতালী মার্কেট এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে তার ভাই শিপন ইয়াছিন এর লোক এখন ইকবাল এর যোগসাজশে মিতালী মার্কেট এলাকায় মাদক ও চাঁদাবাজির করছে যা প্রতি মাসে ইকবাল এর কাছে চাঁদার ভাগ যাচ্ছে। এখন এলাকাবাসীর সন্দেহ অন্য কাউকে তারা মাদক ব্যাবসা করতে দিবেন না ২ নং ওয়ার্ডে শুধু তাদের কাছ থেকেই মাদক ক্রয় করে ব্যাবসা করতে হবে তার একটি অভিযান।এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এই অভিযান।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 









