ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বহিষ্কৃত নেতা ইকবাল এর চাঁদা দাবি।

সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডে বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল নির্মাধীন ভবনের কাজ বাঁধা চাঁদ দাবি করে মারধরের অভিযোগ।

সিদ্ধিরগঞ্জে বিএনপির বহিষ্কৃত নেতা ইকবালের চাদা দাবি ও নির্মাণ কাজে বাধা, এবং হামলা ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক এলাকায় সাবেক কাউন্সিলর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল হোসেনের লোক মাইট্রাল ফারুক ২নং ওয়ার্ডে মৌচাক এলাকায় মো: জালাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির জমিতে দেয়াল তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলা চালিয়ে নির্মাণ কাজে দেওয়াল ভেঙ্গে মো. হাসনাইন (৩২) নামে এক নির্মাণ শ্রমিককে মারধর করে ইকবাল এর লোকজন। এসময় জমিতে থাকা একটি সাব মার্শেবল পানির পাম্প, বৈদ্যুতিক তার ও সিমেন্টের বস্তাসহ আনুমানিক ৪৫ হাজার টাকার মালামাল জোর করিয়া নিয়া যায় হামলাকারীরা।

এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের সহযোগী মো. ফারুককে এজাহার নামীয় এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো: ফারুক নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি এলাকার পেদা মিয়ার ছেলে এবং সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগে মো: জালাল উদ্দিন উল্লেখ করেন, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় খোর্দ্দঘোষ পাড়া মৌজাস্থিত সিএস খতিয়ান নং ৮৪, এসএ খতিয়ান ১৪, সিএস ও এসএ দাগ নং ১২২, ১২৩ এবং আরএস-৫৬২ নং দাগে তাঁর জমিতে মিজমিজি পাগলাবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মো: হাসনাইন (৩২) সহ ১০ জন রাজমিস্ত্রী নির্মান কাজ করিতেছিল।

ওই সময় সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া বিবাদী ফারুকসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন বেআইনিভাবে ঐ জমিতে অনধিকার প্রবেশ করে তাঁর নির্মাণ শ্রমিকদের ভয়-ভীতি দেখিয়ে পাকা নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং সাবেক কাউন্সিলর ইকবালের সাথে কথা না বলে কাজ করতে নিষেধ করে অন্যথায় বিপদ হবে।

এসময় রাজমিস্ত্রি হাসনাইন মোবাইল ফোনে আমাকে খবর দেয়ার জন্য ফোন দিলে বিবাদী তাকে চর-থাপ্পর মেরে নীলা-ফুলা জখম করে এবং তার সিম্ফনি বাটন মোবাইল ফোন নিয়া যায় এবং জমির বাউন্ডারী দেওয়াল ভেঙ্গে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বিবাদীরা জমিতে থাকা একটি সাব মার্শেবল পানির পাম্প, বৈদ্যুতিক তার ও সিমেন্টের বস্তা সহ আনুমানিক ৪৫ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়।

এছাড়াও বিবাদীর সাথে যোগাযোগ না করলে জমিতে পাকা নির্মান কাজ করতে দিবে না এবং খুন করিয়া লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়। উক্ত হুমকির পরিপেক্ষিতে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি।

ভুক্তভোগী জালাল বলেন, অভিযোগ দায়েরের পরও পুলিশ কোন ব্যাবস্থা না নেয়ার ফারুকের ভয়ে আমার কোন লোক কাজ করতে পারছেনা।

এ ব্যাপারে জানতে চাইলে বহিষ্কৃত নেতা সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন জানান, ফারুক বিএনপির নেতা। সে কোথায় গেল না গেল সেটা তার ব্যাপার। আমার কোন লোক সেখানে যায়নি। আর এখানে আমাকে জড়ানোর কি আছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউর রহমান জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

বহিষ্কৃত নেতা ইকবাল এর চাঁদা দাবি।

সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডে বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল নির্মাধীন ভবনের কাজ বাঁধা চাঁদ দাবি করে মারধরের অভিযোগ।

আপডেট সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫