ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
লুট করা অস্ত্র উদ্ধার

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব লুণ্ঠিত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের জন্য পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ নভেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ সাইফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স আড়াইহাজার পৌরসভাস্থ নির্বাচন অফিসের সামনে পৌরসভা পুকুরের দক্ষিণ-পূর্ব পাশে ঝোপের ভিতর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে একটি শটগান যার বাট নং-৮৪৪, বডি নং-৯৭৩১-২০১২, মেইড ইন তার্কি লেখা উদ্ধার করে। উদ্ধারকৃত শটগানটি বিধি মোতাবেক আড়াইহাজার থানার জিডি নং-১৫৪৬, তারিখ- ৩০/১১/২০২৫ খ্রিঃ জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য উদ্ধারকৃত অস্ত্রটি ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ আড়াইহাজার থানার লুন্ঠিত অস্ত্র। ইতোমধ্যে পুলিশের এসব লুন্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাকে পুরস্কৃত করা হবে মর্মে ঘোষণা প্রদান করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও মলম পার্টির সদস্য গ্ৰেফতার।

লুট করা অস্ত্র উদ্ধার

পুলিশের লুন্ঠিত একটি অস্ত্র আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক উদ্ধার।

আপডেট সময় : ১০:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫