সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮ জন মাদক কারবারি ও মলম পার্টির ০৪ জন নারী ছিনতাইকারী গ্রেফতার।
…………………………………………………………………….
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী র নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০২/০২/২০২৬ খ্রি দিবাগত রাত ১২.১৫ ঘটিকা হতে ভোর ০৫.৩০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এবং মলম পার্টির ৪ জন নারী ছিনতাইকারীসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন: ১। মোঃ আল আমিন (৩০), পিতা- মোঃ আইয়ুব আলী, মাতা- নাজমা বেগম, সাং- পাইনাদী পূর্ব পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। ডালিম (৩৫), পিতা- মোঃ খোরশেদ আলম, মাতা- কলমন, সাং- খালপাড় কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ৩। নাছরিন (৩০), পিতা- মৃত হাফিজ, মাতা- রহিমা বেগম, সাং- শিমুল পাড়া বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। লুৎফর দেওয়ান (৪০), মোতালিব দেওয়ান, মাতা-লতিফা, সাং-জালকুড়ি তালতলা দেওয়ানবাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পিতা- আকরামুজ্জামান, মাতা-শিউলী বেগম, সাং-এলাইল, থানা ও জেলা-রাজবাড়ী, বর্তমান সাং-জালকুড়ি তালতলা দেওয়ান বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬। পলাশ (২৮), পিতা-মৃত সিদ্দিক আলী, মাতা-রেজিয়া বেগম, সাং-চকটকিনগর, থানা-বাঘাতিপাড়া, জেলা- নাটোর, বর্তমান সাং-কদমতলী কলেজ রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ সাঈদ (৪৮), পিতা-মোঃ আলী হোসেন, মাতা-সাহিদা, সাং-আদমজী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। সালমা (২৮), পিতা-মাসুম, মাতা-হাসনারা, স্বামী-শহীদুল ইসলাম, সাং-সুমিলপাড়া বিহারীক্যাম্প, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৯। মুরাদ হাসান (২২), পিতা-বাদল শিকদার, মাতা-সাহানা বেগম, সাং-কেওতা, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, বর্তমান সাং-আইলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ১০। মোঃ মনির হোসেন (৫৫), পিতা- মৃত ফজল হক, মাতা মোসাঃ আনোয়ারা বেগম, সাং- উত্তর আজিবপুর, ০৪নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১১। মোঃ মোহর আলী (৫৬), পিতা- মৃত আঃ মজিদ, মাতা- জাহানারা বেগম, সাং- উত্তর আজিবপুর, ০৪নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১২। মোঃ মিলন (৩২), পিতা- মৃত ফজল হক, সাং- উত্তর আজিবপুর, ৪নং ওয়ার্ল্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১৩। মোঃ সুজন (৪৫), পিতা- মৃত শাজাহান মিয়া, মাতা- মৃত ঝরনা বেগম, সাং- কাঁচপুর কুতুবপুর, ০১নং ওয়ার্ড, থানা- সোনারগাঁও, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১৪। মোঃ রুবেল (২৬), পিতা- আসলাম, মাতা- মুন্নি বেগম, সাং- শিমুল পাড়া বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১৫। আব্দুর রাজ্জাক (৪৫), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-আটিগ্রাম, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ১৬। মোঃ জালাল হোসেন (৪৮), পিতা-মৃত-আঃ রশিদ মৃধা, সাং-কাঁচপুর, থানা-সোানারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং-আটিগ্রাম, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ১৭। মোঃ খোকন মিয়া (৩০), পিতা- মোঃ আঃ জলিল, (সাং- জালকুড়ি পশ্চিম পাড়া বাঁশ বাড়ী,), থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জ, ১৮। আল আমিন (২০), পিতা- আঃ রব, (সাং- মিজমিজি আঃ আলী পুল পুকুরের পাড়) , থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা –নারায়ণগন্জ। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১৫৩ পুড়িয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট তাদের হেফাজত থেকে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের মধ্য অনেকের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের মামলা রয়েছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় মলম পার্টির ০৪ জন নারী ছিনতাই করা কালে তাদেরকে আটকপূর্বক তাদের হেফাজত হতে ১০ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তারা হলেন: ১। শিল্পী আক্তার (৩৭), পিতাঃ মোঃ সালামত, মাতাঃ শাহানারা বেগম, স্বামীঃ মোঃ মাসুদ, সাং- নবীগঞ্জ (কুশিয়ারা), থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। নাসরিন আক্তার (২৮), পিতাঃ মৃত- নাসির উদ্দিন, মাতাঃ আমেনা বেগম, সাং- নবীগঞ্জ (বাঘবাড়ী), থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ, ৩। নাসিমা বেগম (৩০), পিতাঃ আঃ হাকিম, মাতাঃ মৃত- জামিলা, স্বামীঃ জাকির হোসেন, সাং- নবীগঞ্জ (বাঘবাড়ী), থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ, ৪। মোর্শেদা বেগম (২৮), পিতাঃ আঃ হাকিম, মাতাঃ মৃত- জামিলা, স্বামীঃ জাকির হোসেন, সাং- নবীগঞ্জ (বাঘবাড়ী), থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বেও তাদের নামে ছিনতাই এর মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মলম পার্টি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








