সোনারগাঁয়ের শহিদুর রহমান স্বপনসহ যুবদলের ৪ নেতাকে বহিষ্কার ঘোষণা
বিএনপির যুবদলের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ যুবদলের ৪জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
২৮ জানুয়ারি বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু ও নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেলকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








