“সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল; ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক; বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-১১।”
সম্প্রতি সময়ে নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নারায়ণগঞ্জ জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে বজলুর রহমান সহ তার অনুসারীদের খাবার টেবিলে অস্ত্র সংক্রান্তে আলোচনা করতে দেখা যায়। খাওয়া-দাওয়ার এক পর্যায়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজন নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদ করা প্রসঙ্গে মন্তব্য করেন। একই ভিডিওতে বজলুর রহমানের পাশে বসা আরেকজন নির্বাচনের জন্য আরো ০২ টি অস্ত্র দরকার মর্মে কথা বলতে শুনা যায়।
পরবর্তীতে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে। অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে দুপুর ২:৪৫ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি নিয়মিত টহল দল চট্টগ্রাম হতে ঢাকাগামী চিটাগাংরোডস্থ ফুটওভার এর নিচে নিয়মিত চেকপোষ্ট করাকালীন সময়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ বজলুর রহমান ডন বজলু (৬০), পিতা- মৃত মোঃ মতিউর রহমান, ২। সাইদুল (৩৪), পিতা- মৃত সাদেক আলী, ৩। আব্দুল জব্বার (৪৩) পিতা- মৃত নুর উদ্দিন, ৪। ইউনুস বাঁধন (২০), পিতা- নাজমুল হক, সর্ব সাং-কুতুবপুর, পোষ্ট- কাঁচপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








