সন্ত্রাসী ইকবাল এর বিরুদ্ধে মামলা।

সন্ত্রাসী ইকবাল এর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ।

সিদ্ধিরগঞ্জ থানার সন্ত্রাসী ভূমি দস্যু বিএনপি নেতা ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নাসিকের ওয়ার্ড সচিব মো. মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বর্তমানে নাসিকের ২নং ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ভাই তুহিনকে সচিবের পদ থেকে অপসারণ করে তাকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইকবাল হোসেন ও তার অনুসারীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ইকবাল হোসেনের নির্দেশে মুক্তার, সোলাইমান পলাশ, সাইফুল, নাজমুল, জসিম, টুটুল, জহিরুল, সেলিম, ইয়াসিন, জিসান ও জাহিদ ওরফে মাইচ্ছা জাহিদসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেয়।

পরবর্তীতে তারা মেহেদী হাসানের বাসায় অনধিকার প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন মেহেদীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় মেহেদীর চিৎকারে তার পরিবার ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।

হামলাকারীরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, মেহেদী যদি সচিবের পদ থেকে পদত্যাগ না করেন, তাহলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক।

আপডেট সময় : ১০:৩৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬