নারায়ণগঞ্জ মহানগর এর সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ৫ ই আগষ্ট২০২৪ইং সোমবার রাতে ৯ ঘটিকায় বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার এর পতনের পর রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল এর নেতৃত্বে ১০০থেকে ১৫০ জনের বিএনপির সন্ত্রাসীদল অস্ত্রসহ সজ্জিত হয়ে মিজমিজি আব্দুল আলীর পুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে । এসময় আগুনে তার বাড়ি,অফিস ও ৩ টি গাড়ি সহ বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তদের হামলায় তার মা ও দুই ভাই আহত হয়েছেন। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম বলেছেন ,তিনি এবং তার পরিবারের লোকজন বর্তমানে জীবন এর নিরাপত্তা নিয়ে সংকিত আছেন। তিনি এখন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।যে কোনো সময় তাকে ও তার পরিবারের সদস্যদের বিএনপির সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলেছেন তিনি।
শিরোনামঃ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম এর বাড়ি তে অগ্নিসংযোগ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসিদ্ধিরগঞ্জে থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম এর বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা।
-
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। - আপডেট সময় : ০৭:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- ১৮ জন দেখেছে










