নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের চিহ্নিত মাদক কারবারি কবির ও রফিকের মাদকের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, বর্তমান সরকারের সংসদে আইন পাশ হয় যে মাদক ব্যবসায়ীর সাজা মৃত্যুদণ্ড। কিন্তু সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীর গ্ৰেফতার বাদ দিয়ে রাজনৈতিক দলের নেতা কর্মীদের গ্ৰেফতার নিয়ে ব্যস্ত পুলিশ। তাই মাদক অভিযানে পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনে তার মাদকদ্রব্য বেঁচা-কেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা-হেরোইন-ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও থেমে নেই ছিনতাইকারী মাদকের গডফাদার কবির বাহিনী।
মাদক ব্যাবসায়ী কবির ও রফিক দুই ভাই তার সাথে নামে বেনামে আরও অনেক মাদক কারবারি রয়েছে।
ওই কারবারিরা একাধিক বার মাদক সহ র্যাব, পুলিশ ও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও জামিনে বেরিয়ে ফের শুরু করে মাদকের করবার।
তথ্যসূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সাথে-সাথে পুলিশিং কার্যক্রম ভেঙ্গে পরার সুযোগে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে ওঠে। মিজমিজি-পাইনাদী সি.আই খোলা কাল হাতিয়ার পার, কবরস্থানের পিছনে, বৌ-বাজার রহিম মেম্বারের ওয়াকস্ শপ মোড়, হিরাঝিল গলি পাশে বালুর মাঠ, মানিকের ম্যাচ সহ এলাকার পাড়া-মহল্লার গুলিগলিসহ বিভিন্ন জায়গায় জমে উঠেছে চিহ্নিত মাদক ব্যাবসায়ীর কবিরের মাদকের হাট।
তার সিন্ডিকেটে মাদক সরবারহে রয়েছে ১০/১২ জনের কিশোর। আর এসকল কিশোরদের দিয়ে বিভিন্ন জায়গায় মাদক সরবারহ করে।
এদিকে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে ওই এলাকাগুলোতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সে সাথে আইন শৃঙ্খলারও ব্যাপক অবনতি ঘটছে।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা জানান, মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছে যাচ্ছে। এ যেনো দেখার কেউ নেই।
ছাত্র-জনতার আন্দোলনে গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মাদক কারবারিদের প্রকাশ্যেই দেখা যাচ্ছে। ওই চিহ্নিত মাদক কারবারিরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনেই প্রতিটি মাদক স্পটে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা।
অপরদিকে, মাদকের ভয়াবহতায় সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান পাওয়ার জন্য এলাকাবাসী কবিরের গ্ৰেফতার করতে নারায়ণগঞ্জ র্যাব-১১ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, ও নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








