র্যাব-১১, নারায়ণগঞ্জ এর অভিযানে ফতুল্লা হতে ০১ টি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি এর আভিযানিক দল অদ্য ১৩ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ১২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকা হতে ০১ টি বিদেশি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা পর্যালোচনায় জানা যায়, র্যাব-১১, সদর কোম্পানি এর রাত্রীকালীন টহল টিম ১৩/০৩/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে ০১টি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে । টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ১৩/০৩/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় উক্ত স্থান হতে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটি খুলে ব্যাগের ভিতরে ০১ টি বিদেশি রিভলবার পেয়ে জব্দতালিকা মূলে উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। 








