সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী মো. স্বপন (৩৮) ও তাঁর ছোট ভাইয় জুবায়ের (২৫) এর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে তাদের সাথে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগীরা। রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে মিজমিজি পাগলাবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. স্বপন সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- জসিম (৪০), শফিকুল (২৮), সোহেল (৩২), রহমান (৪৫), হৃদয় (২৫) এবং সালাউদ্দিন (৪৫)। তারা সকলেই মিজমিজি পাগলাবাড়ী এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. স্বপন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দীর্ঘদিন ধরে গরুর মাংসের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে স্বপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিল। রোববার ব্যবসায়ী স্বপন মিজমিজি ডাচ্-বাংলা মোড়ে এলাকায় গেলে অভিযুক্ত জসিমের সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জসিমের কাছে মাংসের দোকানের বকেয়া টাকা চাইলে জসিম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে জসিমসহ অভিযুক্ত সকলেই এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, রড, ছুরি ও রামদা নিয়ে পাগলাবাড়ী মসজিদের সামনে স্বপনের ওপর অতর্কিত হামলা চালায়।এসময় অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে ভুক্তভোগী নিজেকে রক্ষা করেন। তবে অভিযুক্তদের হামলায় তার মাথায় রক্তাক্ত জখম হয়। হামলার সময় সন্ত্রাসীরা স্বপনের কাছে থাকা মাংসের দোকানের বিক্রির নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্বপনের চিৎকার শুনে তার ছোট ভাই জুবায়ের এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে আহত করে এবং তার গলা থেকে ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খানপুর ৩শ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত জসিম একজন চিহিৃত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অসংখ্য মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হলেও কিছুদিন কারাভোগ করে ফিরে এসে ফের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পরেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবেন।
শিরোনামঃ
মাদক ব্যবসায়ী জসিম এর বিরুদ্ধে মারধরের অভিযোগ।
যুবলীগ নেতা টাইগার ফারুকের ভাই মাদক ব্যবসায়ী জসিম এর বিরুদ্ধে ব্যবসায়ী কে মারধর এর অভিযোগ।
-
বিশেষ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ।। নারায়ণগঞ্জ। - আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- ১ জন দেখেছে









