ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
এক দিনে দুই মৃতদেহ উদ্ধার।

সিদ্ধিরগঞ্জে এক নারী ও এক যুবকের মৃতদেহ উদ্ধার।

সিদ্ধিরগঞ্জে একদিনে দুটি চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিদ্ধিরগঞ্জে। বুধবার (১৩ আগস্ট) সকালে পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিমরাইল মোড় এলাকায় গলাকাটা অবস্থায় এক নারীর লাশ এবং শরৎপাড়া এলাকার ডিএনডি খাল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, পরকীয়ার জেরেই ওই নারীকে হত্যা করা হয়েছে।

শিমরাইল মোড় থেকে উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার (৩৫)। তিনি ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, লাকি গত ৬-৮ মাস ধরে নীরব নামে এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নীরবের বাসায় ছিলেন। সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা, পরকীয়ার কারণেই লাকি আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নীরব পলাতক রয়েছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে। ওসি আরও জানান, লাকির স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে, তবে তাদের সন্তানরা ছোট হওয়ায় এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিন সকালে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শরৎপাড়া এলাকায় ডিএনডি খালে আনুমানিক ২১ বছর বয়সী এক যুবকের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি শাহিনূর আলম বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে চাঁদাবাজির জন্য বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

এক দিনে দুই মৃতদেহ উদ্ধার।

সিদ্ধিরগঞ্জে এক নারী ও এক যুবকের মৃতদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫