অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাহেবপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় এক ব্যক্তি বাড়িটির ভেতরে গিয়ে পানির ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীর পরনে কালো বোরকা ছিল। মরদেহটি ট্যাংকের ভেতরে কীভাবে গেল এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কাজ শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

আব্দুল বারিক, অফিসার ইনচার্জ (ওসি), সিদ্ধিরগঞ্জ থানা বলেন, “পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।”

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয়

শামীম ওসমান সহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ।

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬