ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সিদ্ধিরগঞ্জে মাদক ডিলার আটক।

সিদ্ধিরগঞ্জে মাদক ডিলার হিরোইন ও ইয়াবা সহ আটক।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৮,৬৫,০০০/- টাকা সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশায় এসআই (নিঃ)/মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম গামী মহাসড়কের চিটাগাং রোড বাসস্ট্যান্ডস্থ ডেমরাগামী রাস্তার মাথায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৫ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ০৬.৫০ ঘটিকায় ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। ছাইদুর ইসলাম (২৬), পিতাঃ মুসা আলী, মাতাঃ শাহিনা আক্তার, সাং- ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া, (গর্জনিয়া বাজার), থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার ও পলাতক আসামি আশিক (২৮), পিতাঃ অজ্ঞাত, সাং- জুরাইন, থানাঃ কদমতলী, ডিএমপি, ঢাকা বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন, ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ১৮,৬৫,০০০/- ( আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা) উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে চাঁদাবাজির জন্য বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

সিদ্ধিরগঞ্জে মাদক ডিলার আটক।

সিদ্ধিরগঞ্জে মাদক ডিলার হিরোইন ও ইয়াবা সহ আটক।

আপডেট সময় : ০৮:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬