ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

গোপালগঞ্জে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশে সন্ত্রাসী হামলা এবং দেশব্যাপী আওয়ামী ‘ফ্যাসিস্টদের’ নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের ডিআইটি থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, প্রচার মিডিয়া সম্পাদক আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে আবদুল জব্বার বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে না।” তিনি আরও বলেন, “আমরা বলতে চাই, শুধু গোপালগঞ্জ নয়, নারায়ণগঞ্জ সহ সারাদেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে যেখানে এসকল সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না।”

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে চাঁদাবাজির জন্য বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

গোপালগঞ্জে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫