ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় উদ্ধার,আটক ১

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ গাজীপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া চায়না থেকে আমদানিকৃত অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের জন্য একটি কাভার্ড ভ্যানে চায়না থেকে আমদানিকৃত জিন্সের কাপড় নিয়ে রওনা দেয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় ১০ জানুয়ারি রেডিয়েন্স গার্মেন্টসের আইন কর্মকর্তা মো. জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর সাত সদস্যের একটি আভিযানিক দল অভিযান শুরু করে।

অভিযানের ফলে গাজীপুরের কোনাবাড়ি থেকে মাসুম ওরফে বাবু (৩৪) নামক একজনকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ কোনাবাড়ির মদিনা মার্কেট থেকে ১১২ রোল এবং নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল জিন্স ফেব্রিক উদ্ধার করে। মোট ৩৪৮ রোল ফেব্রিক উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা।এছাড়া, উদ্ধার করা হয় কাভার্ড ভ্যানটিও।

এ ঘটনায় গত ১২ জানুয়ারি রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে চাঁদাবাজির জন্য বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

৫০ লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় উদ্ধার,আটক ১

আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫